হোম > জাতীয়

২৮ অক্টোবর থেকে দিনে পুড়েছে ৫ বাস: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক গড়ে দিনে পাঁচটি করে বাস পোড়ানো হয়েছে। সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড হয়েছে ঢাকা সিটি করপোরেশন এলাকায়। দেশের সব বিভাগে অগ্নিকাণ্ড ঘটলেও সিলেট বিভাগে কোনো অগ্নিকাণ্ড হয়নি। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক সারা দেশে মোট ১৫৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর একটি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ৬টি, ৫ নভেম্বর ১৩টি, ৬ নভেম্বর ১৩টি, ৭ নভেম্বর ২টি, ৮ নভেম্বর ৯টি, ৯ নভেম্বর ৭টি, ১০ নভেম্বর ২টি, ১১ নভেম্বর ৭টি, ১২ নভেম্বর ৭টি ও ১৩ নভেম্বর ৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক অগ্নিকাণ্ডে মোট বাস ৯৪টি, মাইক্রোবাস ৩টি, প্রাইভেট কার ২টি, মোটরসাইকেল ৮টি, ট্রাক ১৩টি, কাভার্ড ভ্যান ৮টি, অ্যাম্বুলেন্স ১টি, পিকআপ ২টি, সিএনজি অটোরিকশা ২টি, নছিমন ১টি, লেগুনা ১টি, ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি ১টি, পুলিশের গাড়ি ১টি, বিএনপি অফিস ৫টি, আওয়ামী লীগ অফিস ১টি, পুলিশ বক্স ১টি, কাউন্সিলর অফিস ১টি, বিদ্যুৎ অফিস ২টি, বাস কাউন্টার ১টি, শোরুম ২টি পুড়েছে। 

পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিটিতে ৮২টি, ঢাকা বিভাগে ৩৪টি, চট্টগ্রাম বিভাগে ১৪টি, রাজশাহী বিভাগে ৯টি, বরিশাল বিভাগে ৬টি, রংপুর বিভাগে ৬টি, খুলনা বিভাগে ২টি, ময়মনসিংহ বিভাগে ১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সিলেট বিভাগে অগ্নিকাণ্ডের কোনো সংবাদ পায়নি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, রাতে (সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা) অগ্নিকাণ্ড হয়েছে বেশি। ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দিনে ৬১টি ও রাতে ৯৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আযমীসহ সাবেক ১৫০ সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৯৫ বারের মতো পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

কালিমাখচিত পতাকার সম্মান রক্ষায় ওলামা মাশায়েখদের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের সভা

কালিমাখচিত পতাকা ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে আলেম-ওলামাদের বিবৃতি

হজের প্রাক্‌-নিবন্ধন শুরু, হজযাত্রীদের দিতে হবে যেসব তথ্য

হোলি আর্টিজান ট্র্যাজেডির ১০ বছর: ৭ জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করল জাইকা

দ্রুতই শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

দুদক কমিশনার নিয়োগে জীবনবৃত্তান্ত চেয়েছে বাছাই কমিটি, আবেদন যেভাবে