হোম > জাতীয়

বিচারপতির বক্তব্য বিকৃত করে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, একজন বিচারপতির বক্তব্য বিকৃত করে আইনাঙ্গণে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। বিচারপতি বলেছিলেন, একজন বিচারক শপথ নেন সংবিধানকে সংরক্ষণ করার জন্য, আইনকে প্রটেক্ট করার জন্য। সংবিধান রক্ষা করা বিচারপতিদের দায়িত্ব। সে হিসেবে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ বার কাউন্সিলে শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, সামরিক শাসনের মাধ্যমে সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়েছিল। সেই সংবিধানকে রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট ফিরিয়ে এনেছে। এই সাংবিধানিক দায়িত্ব বিচারপতিরা পালন করেছেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউর রহমান ও পাকিস্তানের ভাবধারায় যারা অনুপ্রাণিত, তারা বিচারপতির বক্তব্য বিকৃত করে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আমি অনুরোধ করবো স্বাধীনতার পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে অপশক্তিকে প্রতিহত করতে হবে। এদের প্রতিহত করতে না পারলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারবো না।

আলোচনা সভায় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমানসহ কমিটির অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

গাবতলীতে চালু হলো দেশের প্রথম ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট

পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা খানম

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরাপদ অভিবাসনে বাংলাদেশের পাশে থাকবে আইওএম

খাদ্যনিরাপত্তা ও ভেজাল রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল: ইসি মাছউদ

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা