হোম > জাতীয়

আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন ৭ বিচারপতি  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়ার পর হাইকোর্ট বিভাগের ৭ বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হচ্ছে। আজ শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে।

এরই মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ছয় বিচারপতি আজ সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করেছেন বলে জানা গেছে। 

এই ৫ বিচারপতি হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

বিচারপতিদের পদত্যাগের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শূন্যতা পূরণে নিয়োগ পাচ্ছেন সাত বিচারপতি । একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

সম্ভাব্য তালিকায় রয়েছেন- বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি একে এম আসাদুজ্জামান, জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. আতাউর রহমান খান, বিচারপতি সৈয়দ মো. জিয়াউল কবির, বিচারপতি শেখ আব্দুল আওয়াল ও বিচারপতি মামনুন রহমান। 

 

কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে হচ্ছে নতুন পরিকল্পনা

জুলাইয়ের মৃত্যুসংখ্যা নিয়ে শেখ হাসিনার আইনি পরামর্শক প্রতিষ্ঠানের দাবি নাকচ জাতিসংঘের

তামাকপণ্যে কর ও দাম বাড়াতে অর্থমন্ত্রীকে ৬ সংসদ সদস্যের ডিও লেটার

চকরিয়া থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

মায়ের পোকা ধরা মরদেহ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার

তদন্ত চেয়ে হাইকোর্টে রিট, সমাজসেবা অধিদপ্তরের বিরুদ্ধে রুল জারির আরজি

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার: বিএনপির মিডিয়া সেল

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন কাল