হোম > জাতীয়

ছাত্র আন্দোলনের সব মামলা প্রত্যাহার হবে ৩১ আগস্টের মধ্যে: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ঢাকা

গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলন ঘিরে দায়ের করা সব মামলা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বুধবার সচিবালয়ে সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, যারা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী কার্যক্রম করতে বাধ্য করেছে, তাদের হুকুমদাতাদের আইনের আওতায় আনা হবে। এখানে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হলেও তাঁকে আইনের আওতায় আনা হবে।

সুপ্রিম কোর্টের পরামর্শে বিচার বিভাগীয় কর্মকর্তার দেশে-বিদেশে সব স্থাবর-অস্থাবর সম্পত্তি আগামী ১০-কর্মদিবসের মধ্যে হিসাব বিবরণী দাখিলের জন্য নির্দেশ দেন আইন উপদেষ্টা।

রাষ্ট্রের বিভিন্ন স্তরে বৈষম্য রয়েছে, এগুলো নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা বৈষম্য চিহ্নিত করার ব্যবস্থা করা হবে।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

হাইকোর্টের আদেশ স্থগিত, ভাসান জাল দিয়ে মাছ ধরা যাবে না

৩ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩১ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার নিবন্ধন ও এলাকা পরিবর্তনের সুযোগ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

দুর্গাপূজায় গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি টিম সক্রিয় রয়েছে: এসআরবি

গুজব ও উসকানি রোধে সতর্ক থাকার আহ্বান আনসার মহাপরিচালকের