হোম > জাতীয়

শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলেন ৯ ক্রীড়া ব্যক্তিত্ব ও ২ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২২ পেয়েছেন ৯ ক্রীড়া ব্যক্তিত্ব ও ২ প্রতিষ্ঠান। এবার ৭ ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাঁর বাসভবন থেকে ভার্চুয়ালি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে পুরস্কার বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। পুরস্কার হিসেবে দেওয়া হয় ১ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ।

২০২২ সালে শেখ কামাল পুরস্কার পেলেন যারা-

আজীবন সম্মাননা: হারুনুর রশিদ
সংগঠক: সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম
ক্রীড়াবিদ: লিটন দাস, আবদুল্লাহ হেল বাকী ও মোল্লা সাবিরা
উদীয়মান: দিয়া সিদ্দিকী ও শরীফুল ইসলাম 
পৃষ্ঠপোষক: গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড
সাংবাদিক: কাশীনাথ বসাক
সংস্থা: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন

দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আশির দশকে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার চালু করা হয়। ১৯৯১ সালের পর থেকে সেই পুরস্কার প্রদান স্থগিত হয়ে যায়।

গত বছর পুরস্কারটি আবার চালু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের নামে।

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

হানি ট্র্যাপে ব্যবসায়ী-চাকরিজীবীদের ব্ল্যাকমেল, অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হাতে তুলে দিলেন ক্রাউন প্রিন্সের চিঠি

১১ জুলাইয়ের মধ্যে স্বাভাবিক প্রসবকক্ষ স্থাপন না করলে সব ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শুরু

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

৩৪ বিচারককে বদলি

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন