হোম > জাতীয়

মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খান আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজনীতির ‘রহস্যপুরুষ’ হিসেবে পরিচিত প্রখ্যাত রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান (দাদাভাই) মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ রুবেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে সিরাজুল আলম খানের মৃত্যুর খবর জানিয়েছে।

সিরাজুল আলম খানের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁকে নোয়াখালীর বেগমগঞ্জে পৈতৃক কবরস্থানে সমাহিত করা হবে।

এর আগে সিরাজুল আলম খানের ছোট ভাই ফেরদৌস আলম খান জানিয়েছিলেন, গত ৭ মে রাত সাড়ে ১০টায় শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে ঢাকার পান্থপথের শমরিতা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ২০ মে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

ব্রিকসে অংশগ্রহণ ও এসসিওর অংশীদার হতে বাংলাদেশকে চীনের সমর্থন

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন শনিবার

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিধানসভায় ১০ হাজার পুশব্যাকের বিষয়ে বাংলাদেশে দালিলিক তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরে আগ্রহ বেইজিংয়ের

সীমান্ত দিয়ে মাদক পাচার ঠেকাতে কঠোর হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে ১৭টি সমঝোতা স্মারক সই

বেনজীরকে ফেরানোর বিষয়ে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক