হোম > জাতীয়

দেশে এল সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চীন থেকে চুক্তির আরও ৫০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছেছে। এ নিয়ে দেশটি থেকে সব মিলিয়ে প্রায় ৩ কোটি টিকা পেল বাংলাদেশ। 

গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো পৌঁছায়। 

বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানান, প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহেরসহ অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করেন। পরে টিকাগুলো টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউসে পাঠিয়ে দেওয়া হয়। 

চীনের কাছ থেকে সাড়ে ৭ কোটি ডোজ কোভিড টিকা কেনার চুক্তির করেছে বাংলাদেশ। এই নিয়ে চীন থেকে কেনা, উপহার ও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে মোট ২ কোটি ৯৫ লাখ ৬৬ হাজার ৬০০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে কেনা ২ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার, উপহার হিসেবে ২১ লাখ এবং কোভ্যাক্সের মাধ্যমে ৩৪ লাখ ৭১ হাজার ৬০০ ডোজ পেয়েছে বাংলাদেশ। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি থেকে গত আট মাসে সব মিলিয়ে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের ৪ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ৬০৭ ডোজ টিকা পাওয়া গেছে। 

এর আগে ভারতের উপহার হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে ৩৩ লাখ। একই টিকার ৭০ লাখ ডোজ এসেছে সেরামের কাছ থেকে। টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির সঙ্গে ৩ কোটি ডোজ টিকার চুক্তি করেছে সরকার। এরপর অবশ্য তারা এখনো পর্যন্ত আর কোনো টিকা দেয়নি। এ ছাড়া কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৫৫ লাখ, ফাইজারের ১১ লাখ ৬২০ ডোজ, জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ৫৯ হাজার ৩৮৭ ডোজ, একই টিকার ২ লাখ ৭০ হাজার ডোজ এসেছে বুলগেরিয়া থেকে। বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এ অনুদান দিয়েছে দেশটি। 

মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা করতে রাজনীতি আনা হয়েছে: প্রধানমন্ত্রী

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

সিটি করপোরেশনগুলো নগর সরকারে রূপান্তরের চিন্তাভাবনা চলছে: মির্জা ফখরুল

‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচি উদ্বোধন: শিশুদের উদ্যোগের প্রশংসা করলেন, নানা আবদার রাখলেন প্রধানমন্ত্রী

পাচার ও চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রুখতে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

‎চট্টগ্রাম বিভাগ ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে: শিক্ষা উপদেষ্টা

অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম

সুয়ারেজ ও বর্ষার পানি একাকার হয়ে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে: সংসদে সাইফুল আলম