হোম > জাতীয়

দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো: প্রধানমন্ত্রী তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ নেতা তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের শুরুর মধ্য দিয়ে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।

পবিত্র কোরআন তিলাওয়াতের পর আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন-সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

তারেক রহমান বলেন, দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো। বিএনপির রাজনীতি জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার রাজনীতি। এই লক্ষ্য অর্জনে তিনি জনগণ ও সব দলের সহায়তা কামনা করেন।

তারেক রহমান বলেন, দল-মতনির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলেন তিনি। তিনি এতে সবার সহযোগিতা কামনা করেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শেষে বৈঠকের সভাপতিত্ব করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এরপর প্রস্তাবটি সমর্থন করেন বিএনপির মহাসচিব, স্থানীয় সরকারমন্ত্রী ও সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই প্রস্তাব সমর্থন করেন। তবে তিনি বলেন, প্রস্তাবটি নিয়ে আগে বিরোধী দলের সঙ্গে আলোচনা করলে ভালো হতো।

সরকারি দল ও বিরোধী দলের পক্ষ থেকে সংসদ নেতার প্রস্তাবটি সমর্থনের পর ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকে সভাপতির আসনে বসেন খন্দকার মোশাররফ হোসেন।

অসুস্থ হয়ে পড়েছেন মির্জা আব্বাস, এভারকেয়ার হাসপাতালে ভর্তি

আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের: তারেক রহমান

সংসদের মাইক বিভ্রাট, আজানের জন্য অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি

আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় বহাল

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন নিয়ে নতুন পরিপত্র জারি

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ

সংসদীয় শব্দমালা—কোরাম, ওয়াকআউট, এক্সপাঞ্জ এবং অন্যান্য শব্দের মানে কী