হোম > জাতীয়

‘বেনাপোল সীমান্ত বন্ধ নিয়ে আলোচনা চলছে’

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বিস্তার রোধে আজ সোমবার আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক থেকে জনসমাগম সীমিত করার সুপারিশ উঠে এসেছে।

আজ সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন সাংবাদিকদের জানিয়েছেন, বেনাপোল সীমান্ত বন্ধ রাখার নিয়ে আলোচনা হয়েছে। অবশ্য এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী আজ তাঁর দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় ২০২২ সালের কূটনীতিতে বাংলাদেশের অগ্রাধিকার ও প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন তিনি।

ওমিক্রনের কারণে আন্তর্জাতিক ফ্লাইট কমানোর পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় ব্যাপক হারে নতুন ভেরিয়েন্ট এসেছে। বেনাপোল সীমান্ত বন্ধ রাখা নিয়ে আলোচনা চলছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার ওপর কাজ করা হবে।’

বুস্টার ডোজের জন্য টিকার সংস্থান নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের আরও টিকা আসছে।’

জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা

রেলে ইঞ্জিন সংকট আরও প্রকট

বহুপাক্ষিকতা ও জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন

তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব এসেছে: সালাহউদ্দিন আহমদ

পুলিশে আসছে বড় পদোন্নতি, তালিকায় ৪৯২ কর্মকর্তা

একই প্রতিষ্ঠানকে বারবার টেন্ডার না দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

এনআইডি সংশোধনে সাড়ে ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি ইসির

অনিরাপদ পর্যটন এলাকা, আড়াই মাসে ২৫ মৃত্যু

তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সৌদি আরবে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ