হোম > জাতীয়

শরীরচর্চা ও ক্রীড়ায় উৎসাহিত করতে অলিম্পিক ডে উদ্‌যাপিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আইএসপিআর

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় ঢাকায় আয়োজিত হয়েছে ‘অলিম্পিক ডে ২০২৫ ’। এ উপলক্ষে আজ মঙ্গলবার এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আইএসপিআর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘Let’s Move’ প্রতিপাদ্যে আয়োজিত এই র‍্যালির মূল লক্ষ্য ছিল ক্রীড়াবিদ ও সর্বস্তরের মানুষকে শরীরচর্চা ও ক্রীড়ায় উৎসাহিত করা এবং অন্যদেরও এতে অংশগ্রহণে অনুপ্রাণিত করা।

একই দিনে দেশের সাতটি বিভাগীয় শহরে বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর সহায়তায় একযোগে র‍্যালির আয়োজন করা হয়। ঢাকার কেন্দ্রীয় র‍্যালিটি সকাল ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে শিক্ষা ভবন, বাংলাদেশ সচিবালয়, জিরো পয়েন্ট ও জিপিও অতিক্রম করে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটে এসে শেষ হয়।

এই র‍্যালিতে অংশগ্রহণ করেন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা, সামরিক ও বেসামরিক সংস্থার প্রতিনিধিসহ দুই হাজারেরও বেশি ক্রীড়াপ্রেমী মানুষ।

র‍্যালি শেষে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেনাপ্রধান অলিম্পিয়ানদের মাঝে বিশেষ সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করেন।

আয়োজনে অংশ নেওয়া ক্রীড়াবিদ ও অতিথিরা পুরো আয়োজনকে প্রাণবন্ত ও উৎসবমুখর হিসেবে বর্ণনা করেন এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

পুরোনো প্রকল্প নিয়ে বিতর্ক, নতুন সফটওয়্যারে দুদক

চট্টগ্রামে বন্যায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: অর্থমন্ত্রী

বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: ফখরুল

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

ঢাকায় জুলাই মামলা: অভিযোগপত্রের তিন গুণ চূড়ান্ত প্রতিবেদন

ক্ষতিগ্রস্ত ২২ হাজার ঘরবাড়ি

ইঞ্জিনসংকট: রেলে পণ্য পরিবহন কমছে

অতিরিক্ত ২ কোটি ৩৪ লাখ শিশু দারিদ্র‍্যঝুঁকিতে, বাংলাদেশে ১২ লাখ: ইউনিসেফ

অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই জুলাই বিপ্লব হয়েছিল: চিফ হুইপ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক