হোম > জাতীয়

কড়াইল বস্তিতে পাওনা টাকার দ্বন্দ্বে গৃহবধূকে পেটে লাথি মেরে হত্যা

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানী বনানী কড়াইল বস্তিতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে মনি খাতুন (৫০) নামের এক গৃহবধূ নিহতের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২৪ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে বনানী কড়াইল বস্তি বেলতলা আদর্শনগরে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত মনি বেগমের স্বামী মো. আনিছ মিয়া বলেন, মনি খাতুনের বাড়ি শেরপুর জেলার গাজীরখামার উপজেলায়। তাঁর বাবার নাম মো. শহীদ মিয়া। তাঁরা বনানী কড়াইল বস্তিতে টিনশেড বাসায় থাকেন। অপর ভাড়াটে সুলতানের কাছে হাওলাতের ৪০ হাজার টাকা পান। বেশ কিছুদিন ধরে টাকা চাইলেও দিচ্ছেন না। আজ দুপুরে ভাড়াটে সুলতানের কাছে পাওনা টাকা চাইতে যায় তাঁর স্ত্রী। এ সময় টাকা চাওয়া নিয়ে তাঁর স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে সুলতান তাঁর স্ত্রীর পেটে লাথি মারেন। এ ছাড়া সুলতানের স্ত্রী মমতাজ, দুই সন্তান মুন্নি, মুন্না তাঁর স্ত্রী মনি খাতুনকে মারধর করেন। এতে সে অচেতন হয়ে পড়েন।

আনিছ মিয়া আরও জানান, খবর পেয়ে দ্রুত তাঁকে প্রথমে বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে বনানী এলাকা থেকে ওই গৃহবধূকে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণ করেন। ভাড়াটের মারধরে মারা গেছেন বলে অভিযোগ করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ‘ঘটনাটি শুনেছি, বিস্তারিত জানতে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভাড়াটিয়া দম্পতিসহ তাঁদের দুই সন্তান থানায় আছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মামলা বাড়ছে, রায় কম

সৌরবিদ্যুতের পালে হাওয়া, তবে ছাদ প্রকল্পে সাড়া কম

মঞ্জুর নিজের কাঁধ থেকে ব্যাজ খুলে ফেললেন, স্টার্ট নিল গাড়িটা

ইউনিফর্ম পরে আ.লীগ প্রার্থীর মনোনয়ন অনুষ্ঠানে: সেই অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে

কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত

চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ

দিল্লিতে নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সীমান্তে ১০৯ কিমি বেড়া নির্মাণের কথা ভাবছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী