হোম > জাতীয়

মালয়েশিয়া অভিবাসন প্রত্যাশীদের প্রতি প্রবাসী কল্যাণের জরুরি বার্তা

মালয়েশিয়া অভিবাসন প্রত্যাশী কর্মীদের দেশটিতে যাওয়ার প্রয়োজনীয় ডকুমেন্টসহ প্রস্তুতি গ্রহণের অনুরোধ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়। 

এতে বলা হয়েছে, এতদ্দ্বারা মালয়েশিয়া গমনেচ্ছু অভিবাসী কর্মীগণকে জানানো যাচ্ছে যে, বর্তমান কোটার আওতায় মালয়েশিয়ান সরকার বাংলাদেশসহ ১৪টি কর্মী প্রেরণকারী দেশ হতে আগামী ৩১ মে ২০২৪ এর মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে। এমতাবস্থায়, মালয়েশিয়ায় গমনেচ্ছু অভিবাসী কর্মীদেরকে মালয়েশিয়া সরকার কর্তৃক প্রদত্ত E-VISA, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর বহির্গমন ছাড়পত্র এবং এয়ারলাইনসের ভ্রমণ টিকিটসহ যাবতীয় ডকুমেন্টের সঠিকতা যাচাই-বাছাইপূর্বক মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি গ্রহণের অনুরোধ করা যাচ্ছে। 

জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকার কর্তৃক মালয়েশিয়ার ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকা। এর অতিরিক্ত অর্থ লেনদেন না করার এবং কোনো উপযুক্ত ডকুমেন্ট/রশিদ বা ব্যাংক হিসাব ব্যতীত অন্য কোনোভাবে উক্ত লেনদেন না করার জন্যও অনুরোধ করা হলো। 

পরবর্তীতে মালয়েশিয়ান সরকার কর্তৃক সময় বৃদ্ধি বা নতুন কোটা প্রদান করা হলে তা যথাযথভাবে অবহিত করা হবে।

১৭ হাজার কোটির প্রকল্প ভুগছে নকশার ভুলে

আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন: ভারতের সঙ্গে শিগগির চালু হচ্ছে না ট্রেন

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশকে আরও ১৮৮ মিলিয়ন ডলার সহায়তায় ইতিবাচক জাপান

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

সামুদ্রিক মাছের টেকসই ব্যবস্থাপনা জোরদারে সার্কের বৈঠক

বর্তমান সরকার আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: রাষ্ট্রপতি

দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন

সীমান্ত পাহারার চেয়েও এখন বেশি জরুরি সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী

বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা ভিওনের, লক্ষ্য ১০০ কোটি ডলারের এফডিআই