হোম > জাতীয়

ড. ইউনূসের মানহানি মামলা খারিজের রায় বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নামে করা মানহানির মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে আজ রোববার এ আদেশ দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ।

এর আগে ২০১০ সালে গ্রামীণ ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলাটি করা হয়।

‘বাংলাদেশের রাজনীতবিদেরা টাকার জন্য রাজনীতি করেন, জনস্বার্থে করেন না’—২০০৭ সালে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূসের এমন একটি বক্তব্য ধরে জাসদের যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ জেলা বারের সদস্য নজরুল ইসলাম চুন্নু মানহানির মামলাটি করেছিলেন। পরে মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ সালে আবেদন করা হয়। হাইকোর্ট গত বছরের ২৪ অক্টোবর মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। যা চেম্বার আদালত আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অধ্যাপক ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) তৌফিক হোসেন।

অর্ধলক্ষ কনস্টেবল: বড় অংশের আ.লীগ সম্পৃক্ততা, ব্যবস্থার ধরন নিয়ে দোটানা

সামনে পথ বন্ধ, ধরা পড়তেই হবে

গাজী নজরুল কি সংসদ সদস্য পদও হারাচ্ছেন

বিদ্যুৎ বিতরণ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল

আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতির কাছে আবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিদায়ী নৌবাহিনীর প্রধান

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর হলো আহমদ ছফার দেহাবশেষ

বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ