হোম > জাতীয়

দুই বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একীভূত, প্রজ্ঞাপন জারি

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে একীভূত করেছে সরকার। আগের কাঠামোতে ফিরে এসেছে সরকারের গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়। আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেসে এ সংশোধন এনেছেন। এর আওতায় সুরক্ষা সেবা বিভাগ ও জননিরাপত্তা বিভাগকে একীভূত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নামে পুনর্গঠন করা হলো।

২০১৭ সালে আওয়ামী লীগ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগে ভাগ করে।

২০২৪ সালের নভেম্বর মাসে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে এক করার নির্দেশ দেন। সম্প্রতি প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটিতে বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের কারাদণ্ডের বিল সংসদে

সংসদ অধিবেশনের শেষ দিকে জামায়াতের ওয়াকআউট

বিএনপির নির্যাতিত নেতা-কর্মীদের নামে বাজেটে বরাদ্দ দাবি

জামায়াতকে একাত্তর প্রশ্নে ক্ষমা চাইতে বললেন মির্জা ফখরুল

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়নে বিরোধীদলীয় এমপিদের বিশেষ বরাদ্দ

ভারতের হাইকমিশনারের উচিত ছিল ক্ষমা চাওয়া: সংসদে নাহিদ ইসলাম

মুদি ও কাঁচাবাজারের কর যৌক্তিকভাবে নির্ধারণ হবে: সংসদে সাকি

কারিগরি ত্রুটি ও কয়লাসংকটে বন্ধ ২ বিদ্যুৎকেন্দ্র, দেশজুড়ে লোডশেডিংয়ের আশঙ্কা

বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা দরকার, চীন করবে: পানিসম্পদমন্ত্রী

তুরাগ থেকে উদ্ধার ৩ লাশের সঙ্গে আ.লীগের মিছিলের সম্পৃক্ততা নেই: পুলিশ