হোম > জাতীয়

সংসদে আবারও মাইক বিভ্রাট, হ্যান্ডমাইকে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

সংসদে আবারও সাউন্ড সিস্টেমের কারিগরি ত্রুটি বা মাইক বিভ্রাট দেখা দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, আজকের অধিবেশন সমাপ্তির আগে হ্যান্ডমাইকে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে একই কারণে জাতীয় সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করা হয়েছিল। আজ রোববার বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই ঘোষণা দেন।

মাইক বিভ্রাট দেখা দিলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আবারও স্পিকারের মাইক কাজ করছে না। সদস্যবৃন্দ, আপনাদেরও মাইক কাজ করছে না। এই কারণে ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হলো। প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের মেরামতের জন্য।’

এর আগে গত ১২ মার্চ সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেমের বিভ্রাট হয়। ওই দিন সংসদ অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতি দেওয়া হয়েছিল।

এদিকে, আজকের এ ঘটনাসহ চলমান অধিবেশনে দুই দিন মাইক বিভ্রাটের প্রকৃত সত্য জানাতে সংসদের সচিবকে তদন্তের নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি সংসদের সচিবকে নির্দেশ দিয়েছি তদন্ত করে প্রকৃত সত্য জানানোর জন্য। রাষ্ট্রের সর্বোচ্চ এই সংসদে বারংবার বিভ্রাট রাষ্ট্রের জন্য অত্যন্ত কলঙ্কজনক।’

সড়কে দরিদ্রদের মৃত্যুর মিছিল, অতিরিক্ত ভাড়া আদায়কেই দায়ী করছে যাত্রী কল্যাণ সমিতি

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

বাংলাদেশের বিচার বিভাগ সবচেয়ে স্বাধীন: আইনমন্ত্রী

সীমান্তমুখী চামড়ার গাড়ি দেখলেই ৯৯৯-এ ফোনের পরামর্শ পুলিশের

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক, নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক-মহাসড়ক ও পশুর হাটে সার্বক্ষণিক নজরদারি করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে নাশকতার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই: র‍্যাব ডিজি

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৫৩ হাজার যানবাহন পারাপার, টোল আদায় পৌনে চার কোটি টাকা

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ কিলোমিটার ধীরগতি