হোম > জাতীয়

ঈদের সময় বন্ধ থাকবে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করা তিনটি ট্রেনই বন্ধ থাকবে। আজ রোববার বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ৬ থেকে ১৪ জুলাই বন্ধ থাকবে ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলা মিতালি এক্সপ্রেস এবং ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ঢাকা থেকে খুলনা রুটের বন্ধন ও ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে। ঈদের আগে ও পরে প্রায় ৯ দিন ট্রেন বন্ধ থাকার পর আবার স্বাভাবিক রুটিন অনুযায়ী এসব ট্রেন চলাচল করবে। 

করোনা সংক্রমণের শুরুর দিকে ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করা বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা ও কলকাতার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেন গত ২৯ মে চালু হয়েছে। আর ঢাকা ও নিউ জলপাইগুড়ি রুটের নতুন ট্রেন মিতালি এক্সপ্রেস চালু হয় ১ জুন থেকে। 

২০০৮ সালের ১৪ এপ্রিল মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু হয়েছিল। ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বাংলাদেশের দর্শনা বর্ডার হয়ে কলকাতা পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন চলাচল করে। আর দুই দেশের মধ্যে বন্ধন এক্সপ্রেস ২০১৭ সালের ৯ নভেম্বর উদ্বোধন করা হয়েছিল। এই ট্রেন খুলনা থেকে বেনাপোল সীমান্ত হয়ে কলকাতা পর্যন্ত সপ্তাহে দুই দিন যাত্রী পরিবহন করে। রবি ও বুধবার মিতালি এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় আসে। আর সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে নিউ জলপাইগুড়িতে যায়। 

রীতি মেনে পেছনের আসনে বসলেন প্রধানমন্ত্রী

পর্যটন উন্নয়নে গবেষণাভিত্তিক নীতিনির্ধারণে কাজ করবে ‘ইউটিএসএসওবি’

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের তিন মাস সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী

অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী

শহীদ মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরি করবে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

অধিবেশন চলাকালে অসুস্থ বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে সংসদে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

রাজধানীকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ গড়তে প্রধানমন্ত্রীর ১২ দফা কর্মপরিকল্পনা, নামছে ২৫০টি ইলেকট্রিক বাস

ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি কমবে: সংসদে প্রধানমন্ত্রী