হোম > জাতীয়

ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ফাইল ছবি

ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ‘আমরা নির্বাচনের ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছি। ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আমাদের যে দায়িত্ব আছে তা যথাযথভাবে পালন করব।’

আজ বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সভায় তিনি এ সব কথা বলেন। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ছিল ক্ষমতাসীন দলের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। এই কার্ডের মাধ্যমে একেকটি পরিবারকে নগদ টাকা দেওয়া হবে। ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে হতদরিদ্র এবং নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

মন্ত্রণালয়ের চলমান কোনো প্রকল্প বন্ধে হবে না জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের চলমান যে প্রকল্প রয়েছে, তা চলতে থাকবে। কোনোটাই বন্ধ হবে না।

সভায় সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, আমাদের সময় কম। এ অল্প সময়ে আমাদের অনেক কাজ করতে হবে। আমাদের যে বাজেট আছে, এই বাজেটের মধ্যে দিয়েই ওয়েল ডেভেলপমেন্ট (ভালো উন্নয়ন) করতে হবে। সীমিত সম্পদের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়নে তাদের ভবিষ্যৎ জীবন আমরা কীভাবে গড়ে দিতে পারি, সে বিষয়ে পরিকল্পনামাফিক কাজ করতে হবে। সম্পদের যেন উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা যায়, সম্পদের অপচয় যেন না হয়, সেদিকে খেয়াল রেখে মানুষের সঠিক সমস্যাকে চিহ্নিত করার মাধ্যমে সেটির সমাধান নিশ্চিত করে মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে।

সভায় সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানেরা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রণালয়ের কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নিয়ে তথ্যচিত্র উপস্থাপনা করা হয়।

৫৯৯ টাকা বাড়ানোর পর জুনে ৫৫ টাকা কমল এলপিজির দাম, সন্ধ্যা ৬ থেকে কার্যকর

চীন সফরে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ সদস্য

সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর

বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম

চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে বিএমইটির সেবাও

প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে বিশেষ সেল গঠন

ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে সরকার, প্রশিক্ষণ পাবেন চিকিৎসকেরা

চুক্তিতে ফের পিডিবির চেয়ারম্যান হলেন রেজাউল করিম

রাশিয়ায় ৩০ যুবক পাঠিয়ে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

মাগুরায় নতুন ডিসি, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার