হোম > জাতীয়

একাত্তর, নব্বই ও চব্বিশের তিন ট্রফিই বিএনপির ঘরে: প্রতিমন্ত্রী শাহে আলম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সংসদে প্রতিমন্ত্রী শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশের তিনটি আন্দোলনের ট্রফি বিএনপির ঘরে দাবি করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘১৯৭১, ১৯৯০ এবং জুলাই-আগস্ট- তিনটি আন্দোলনের ট্রফিই বিএনপির ঘরে। এরকম ট্রফি শুধু বিএনপির ঘরে, অন্য কোনো রাজনৈতিক দল দেখাতে পারবে না।’

আজ মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন শাহে আলম।

বগুড়া থেকে নির্বাচিত হয়ে আসা মীর শাহে আলম আন্দোলন-সংগ্রামে বিএনপির অবদান তুলে ধরতে গিয়ে বলেন, ‘১৯৭১, ১৯৯০ এবং জুলাই-আগস্ট, তিনটি আন্দোলনের ট্রফিই আমাদের ঘরে। এ রকম ট্রফি শুধু বিএনপির ঘরে, অন্য কোনো রাজনৈতিক দল দেখাতে পারবে না। আওয়ামী লীগ একাত্তর ও নব্বইয়ের কথা বলতে পারবে। কিন্তু জুলাই-আগস্টের ট্রফি তাদের নেই। বিরোধী দলের বন্ধুরা জুলাই-আগস্ট বলতে পারবে, কিন্তু একাত্তর ও নব্বইয়ের কথা বলতে পারবে না।’

প্রতিমন্ত্রীর এ বক্তব্যের সময় বিরোধীদলীয় সদস্যরা হইচই শুরু করেন। তখন প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের এমপিরা হইচই করতে পারেন। তাঁরা নব্বইয়ের কথা বলতে পারেন। ১৯৮৬ সালের নির্বাচনে ঢাকঢোল পিটিয়ে তাঁরাই আওয়ামী লীগের নির্বাচনে গিয়েছিলেন, আমরা যাইনি।’

মীর শাহে আলম, ‘এনসিপির এক নেতা বাইরে বলেছিলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা খেলেছে, আর ট্রফি বিএনপি নিয়েছে।’ প্রতিমন্ত্রীর এ বক্তব্যের পর আবার বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করলে স্পিকার বলেন, ‘মাননীয় সংসদ সদস্যরা, বক্তাকে কোনো বাধা দেবেন না। আপনারাও আপনাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন।’

পরে প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে আমরা সবাই ছিলাম। ট্রফি আমরা কারও কাছে নিতে যাইনি। ক্যাপ্টেন কে? সেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস চেনেন। এ কারণে উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছেন।’

৮ পাম্প ঘুরে তেল না পেয়ে লোকাল বাসে সংসদে এসেছি: জামায়াতের এমপি সালাহ উদ্দিন

বগুড়া ও শেরপুরে নির্বাচনী দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না—সদস্যদের আনসার মহাপরিচালক

৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় করার নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায় প্রকাশ

বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় অধ্যাদেশ বাতিলের উদ্যোগে ক্ষোভ-হতাশা

মানবতাবিরোধী অপরাধ: হাছান মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনালের

৫ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি ২৬ এপ্রিল

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ

সংসদে বিরোধী দল খুবই সহযোগিতামূলক ভূমিকা পালন করছে: ইউএনডিপি প্রতিনিধিকে স্পিকার

রাষ্ট্রপতি নিজের মতো ভাষণ দিতে পারেননি, ক্ষমতার ভারসাম্য কোথায়—প্রশ্ন রুমিন ফারহানার

স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পিছিয়ে ১৬ এপ্রিল