হোম > জাতীয়

‘শিশুরাই সব’-এর প্রতিবেদন

এক বছরে ১২৪ শিশুহত্যা, প্রতি মাসে ১১

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

২০২৫ সালে দেশে অন্তত ১২৪ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে শিশু অধিকার বিষয়ক সংগঠন ‘শিশুরাই সব’-এর প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। একই সময়ে শিশুদের ওপর যৌন নির্যাতনের ৩০৮টি পৃথক ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত খবর বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে গড়ে প্রতি মাসে প্রায় ১১টি শিশুহত্যার ঘটনা ঘটেছে। এতে বোঝা যায়, শিশুদের বিরুদ্ধে সহিংসতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং বছরজুড়েই এমন ঘটনা ঘটছে।

হত্যাকাণ্ডের শিকার হওয়া শিশুদের মধ্যে ছেলে ও মেয়ের সংখ্যা প্রায় সমান। মোট নিহত ১২৪ শিশুর মধ্যে ৫৯ জন ছেলে এবং ৬৩ জন মেয়ে। দুইজন শিশুর লিঙ্গ পরিচয় জানা যায়নি।

ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ শিশুহত্যা গ্রামাঞ্চলে ঘটেছে। এসব ঘটনার পেছনে পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিরোধকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে শহরাঞ্চলে সংঘটিত শিশুহত্যার বেশিরভাগ ঘটনা প্রকাশ্য স্থান বা জনপরিসরে ঘটেছে।

বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি শিশুহত্যার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে নিহতের সংখ্যা ৩৮ জন। অন্যদিকে সিলেট ও বরিশাল বিভাগে পাঁচজন করে শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যা সর্বনিম্ন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ৬ বছর বয়সী শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এ বয়সের ৬৪ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর একটি বড় অংশই পরিচিত ব্যক্তিদের হাতে নিহত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, শিশুদের ওপর সংঘটিত যৌন নির্যাতনের ঘটনাগুলোর ক্ষেত্রেও অধিকাংশ অপরাধী শিশুর পরিচিত ব্যক্তি— যেমন পরিবারের সদস্য, আত্মীয়, প্রতিবেশী বা শিক্ষক। উল্লেখযোগ্যসংখ্যক ঘটনা ঘটেছে ঘর বা পারিবারিক পরিবেশে।

সংস্থাটির আহ্বায়ক লায়লা খন্দকার বলেন, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, বিনোদন ও অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব স্তরে শিশু সংবেদনশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলা জরুরি। একই সঙ্গে আইন, নীতি ও সেবাগুলোকে শিশুদের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।

তিনি আরও বলেন, শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া, অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং শিশু সুরক্ষায় সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ জরুরি।

১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালু করবে চীন: বিডা চেয়ারম্যান

জমির আইলে বসে কৃষক বিড়ি খায়, নজর দেওয়া দরকার: সংসদে গয়েশ্বর

তুরাগে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতার লাশ ভাসার খবরটি ভিত্তিহীন: পুলিশ

ইমেরিটাস অধ্যাপক ডা. আব্দুল্লাহর নিয়োগ বাতিলের ব্যাখ্যা দিল বিএমইউ

ইমেরিটাস অধ্যাপক পদে ডা. আবদুল্লাহর নিয়োগ বাতিল

ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি হয় না—গয়েশ্বরের অভিযোগের জবাবে যা বললেন জামায়াত এমপি

কক্সবাজারে বদির অনুপস্থিতিতে মাদক চালানের দায়িত্বে কে—স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গয়েশ্বরের প্রশ্ন

লোকলজ্জায় মুখ লুকায় পরিবার, চিকিৎসা পায় না মাদকাসক্ত সন্তান

সরকারি দলের লোকই নিরাপদ নয়, জনগণ কীভাবে নিরাপত্তা পাবে: জামায়াতের এমপি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়া সব বিষয়ে দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী: সংসদে জামায়াতের এমপি