হোম > জাতীয়

প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল

বাসস, ঢাকা 

শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। এই সফরে তিনি খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন। এর পর সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, আগামীকাল শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন তিনি।

দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তন: থাকছে না পোস্টার ও দলীয় প্রতীক, অক্টোবরে ভোটের প্রস্তুতি

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুহিববুল্লাহিল বাকী

ঈদের ফিরতি যাত্রা: আজ মিলবে ১ জুনের ট্রেনের টিকিট

রোববারের মধ্যে চার্জশিট জমা দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগ ক্যাট সুরক্ষা জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

পল্লবীর সেই শিশুর বাসায় প্রধানমন্ত্রী

পল্লবীর সেই শিশুর বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি স্থগিতের রিট কার্যতালিকা থেকেই বাদ

ন্যায়পাল নিয়োগে নিষ্ক্রিয়তা নিয়ে রুল