হোম > জাতীয়

সীমান্তে মর্টার শেলে: ফের মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

সীমান্তে বাংলাদেশের ভেতরে মর্টার শেল এসে পড়া চলতে থাকায় মিয়ানমারকে আজ রোববার কঠোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মিয়া মাইনুল কবীর ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে এই প্রতিবাদ জানান।

গত ১৫ দিনের মধ্যে তৃতীয়বারের মতো শনিবার মিয়ানমারের সামরিক হেলিকপ্টার থেকে বাংলাদেশের ভেতরে গোলা এসে পড়ায় বাংলাদেশ কঠোর প্রতিবাদ জানিয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। মিয়ানমারের আরও দুই কর্মকর্তা এই তলবে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন। 

এর আগে গত ২০ ও ২৮ আগস্ট মিয়ানমার থেকে গোলা বাংলাদেশ সীমানার ভেতরে এসে পড়ায় যথাক্রমে ২১ ও ২৯ আগস্ট রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছিল।

বাংলাদেশ এখন ভ্রমণের জন্য নিরাপদ: ট্রাম্পের বিশেষ দূত

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে: ট্রাম্পের বিশেষ দূত

আরব আমিরাতে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এআই ব্যবহারে সরকারি গোপন তথ্য ফাঁস হচ্ছে কি না, সতর্ক থাকার আহ্বান

বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

রানিং স্টাফদের বিক্ষোভে সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ পশ্চিমাঞ্চলের ৯ ট্রেন বিলম্ব

রক্তমাখা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই আন্দোলনে আহত শেখ আজিজুর

লাইসেন্সধারী রিক্রুটিং প্রতিষ্ঠানের বড় অংশই অনিয়মে জড়িত: প্রতিমন্ত্রী নুরুল হক

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর