হোম > জাতীয়

এনটিআরসিএ’র ১৪তম নিবন্ধনে ৪৮৩ জনকে নিয়োগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৪৮৩ জনকে নিয়োগের জন্য সুপারিশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পৃথক তিনটি রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই রায় দেন। রায়ের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

২০১৭ সালে ১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০১৮ সালের ২৭ নভেম্বর উত্তীর্ণ ১৮ হাজার ৩১২ জনের তালিকা প্রকাশ করা হয়। ওই সময় উত্তীর্ণ অনেকে নিয়োগ পেলেও বঞ্চিত হন অনেকে। পরে নিয়োগ বঞ্চিত ৪৮৩ জন হাইকোর্টে পৃথক তিনটি রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত বছর রুল জারি করেন আদালত। রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার রায় দেওয়া হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান আসাদ ও মো. ফারুক হোসেন। এনটিআরসিএ’র পক্ষে ছিলেন কামরুজ্জামান ভূইয়া।

গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা ৪ জুলাই, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

মৎস্যজীবীদের সুবিধায় উন্মুক্ত করা হয়েছে সব জলাশয়: মৎস্য প্রতিমন্ত্রী

পেঁয়াজচাষি কাঁদছেন পচনে, দরপতনে

২০২৩ সালে ওএসএ চুক্তির ৫ প্যাট্রল বোট হস্তান্তর করল জাপান

জুনে রাজনৈতিক সহিংসতা ও মবে খুন হয়েছে ৪০ জন: এইচআরএসএস

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ খুলল

৭৫ চালকের লাইসেন্সে ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ

নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

বাংলাদেশে যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সহযোগিতা আরও বাড়ানো হবে: জাইকা প্রেসিডেন্ট

দুদকের ২২ বছরের ইতিহাসে প্রথম: চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সরাসরি সিভি আহ্বান