হোম > জাতীয়

নৌপ্রকল্প সময়মতো শেষ করতে মন্ত্রীর কড়া নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা সহ্য করা হবে না। কোনো আইনি জটিলতা বা সুনির্দিষ্ট কারণ ছাড়া প্রকল্পের কাজে দেরি হলে, সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে। সেই সঙ্গে জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প অবশ্যই গুণগত মানসম্মত হতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ নির্দেশনা দেন।

দেশের অর্থনীতিতে নৌপরিবহন খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নৌপরিবহন ও রেলপথ সেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের জন্য নির্দেশ দিয়েছেন। নৌখাতে দৃষ্টান্তমূলক ও যুগোপযোগী পরিবর্তন আনার মাধ্যমে যাত্রীদের নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

রবি আরও বলেন, মন্ত্রণালয়ের সকল কার্যক্রম দেশ ও জনগণের স্বার্থে পরিচালিত হবে। আমরা কর্তৃত্ববাদী রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চাই না; প্রকৃত অর্থেই জনগণের সেবক হতে চাই। জনগণের স্বার্থ রক্ষাই আমাদের একমাত্র লক্ষ্য।

আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়ে মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় গত ঈদের মতো এবারও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।

এ সময় নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এবং মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন। এ ছাড়া মতবিনিময় সভায় নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানেরা উপস্থিত ছিলেন।

গাবতলীতে চালু হলো দেশের প্রথম ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট

পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা খানম

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরাপদ অভিবাসনে বাংলাদেশের পাশে থাকবে আইওএম

খাদ্যনিরাপত্তা ও ভেজাল রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল: ইসি মাছউদ

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা