হোম > জাতীয়

ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ইসরায়েলের কেৎজিয়েত কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে যাচ্ছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। ফ্রিডম ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়ার পর তাকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক চাপ ও তুরস্কের কূটনৈতিক তৎপরতায় তার মুক্তি সম্ভব হয়েছে।

আজ শুক্রবার প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তুরস্কের একটি সূত্র জানিয়েছে, ইসরায়েল থেকে আজ বিকেলে উড্ডয়ন করা একটি ফ্লাইটে বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম রয়েছেন। তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট ‘টিকে ৬৯২১’ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে ইস্তানবুলে অবতরণ করার কথা।

শহিদুল আলমকে সম্প্রতি ফ্রিডম ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়ার পর আটক করে ইসরায়েলি বাহিনী। তাকে আশদদ বন্দরে নিয়ে আইনি প্রক্রিয়া শেষে কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় দেশ-বিদেশে নিন্দার ঝড় ওঠে এবং তার মুক্তির দাবিতে আন্দোলন শুরু হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস শহিদুল আলমের মুক্তি ও দেশে ফেরাতে সহযোগিতা করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

ব্রিকসে অংশগ্রহণ ও এসসিওর অংশীদার হতে বাংলাদেশকে চীনের সমর্থন

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন শনিবার

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিধানসভায় ১০ হাজার পুশব্যাকের বিষয়ে বাংলাদেশে দালিলিক তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরে আগ্রহ বেইজিংয়ের

সীমান্ত দিয়ে মাদক পাচার ঠেকাতে কঠোর হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে ১৭টি সমঝোতা স্মারক সই

বেনজীরকে ফেরানোর বিষয়ে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক