হোম > জাতীয়

ঈদে এখন পর্যন্ত ৭৩ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতি ঈদের আগেই আলোচনা হয় যে, কত মানুষ ঢাকা ছাড়বেন। এবারও হয়েছে সেই আলোচনা। মহামারির কারণে গত দুই বছর সামাজিক ঈদ ছিল না। এবার তাই ঈদ পালনে বাঁধভাঙা ঢল নামবে—এমনটাই ধারণা করা হয়েছিল।

শুধু গত ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ রোববার বেলা ২টা ৫০ মিনিটে দেওয়া স্ট্যাটাসে মন্ত্রী বলেন, এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে। সে হিসাবে চার দিনে ৭৩ লাখ সিম ঢাকার বাইরে গেছে।

২৯ ও ৩০ এপ্রিল এই দুদিনে ঢাকা ছেড়ে যাওয়া সিমের একটি পরিসংখ্যানের ছবিও পোস্টের সঙ্গে দিয়েছেন টেলিযোগাযোগমন্ত্রী।

সেখানে দেখা যায়, ঢাকা ছাড়ার তালিকায় সবচেয়ে বেশি আছে গ্রামীণফোনের সিম প্রথম দিনে ৮ লাখ ৩৩ হাজার ২২৩টি, গতকাল ১০ লাখ ২৮ হাজার ৯১৩টি। এরপর রবি অজিয়াটার যথাক্রমে ৪ লাখ ৯৫ হাজার ৬৪৫ এবং ৬ লাখ ৮০ হাজার ৬৯৫টি সিম ঢাকা ছেড়েছে। 

বাংলালিংকের গতকাল ৬ লাখ ১ হাজার ৪৫০টি সিম এবং আগের দিন ৫ লাখ ২৩ হাজার ২৮২টি সিম ঢাকা ছেড়েছে। সবচেয়ে কম টেলিটকের ২৯ এপ্রিল ৮০ হাজার ৮৪০ এবং ৩০ এপ্রিল ৬৫ হাজার ১৬৮টি সিম ঢাকার বাইরে গেছে। 

মন্ত্রীর পোস্টের নিচে উত্তর কুমার নামের একজন মন্তব্য করেন একজনের তো একাধিক সিম আছে। সেখানে মোস্তাফা জব্বার উত্তরের লিখেছেন, ‘এ জন্যই আমরা সিমের হিসাব করেছি মানুষের না। তবে এর সাথে সিম ছাড়া লোকও তো ঢাকা ছেড়েছে। পরিবারের শিশু ও অন্য অনেকেই সিম নিবন্ধন করতে পারে না। সিমের জন্য তো এনআইডি লাগে।’ 

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ