হোম > জাতীয়

কলকাতা ও আগরতলা মিশন প্রধানদের প্রত্যাহার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা  

ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়। ছবি: সংগৃহিত

সরকার ভারতের কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানদের সাময়িকভাবে প্রত্যাহার করেছে।

দেশটির পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ চলছে। সেখানকার গণমাধ্যমে অপপ্রচার হচ্ছে। উগ্রবাদী একটি গোষ্ঠী আগরতলা মিশনে ঢুকে গত মঙ্গলবার হামলা চালায়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় দুই মিশন প্রধানকে অনতিবিলম্বে ঢাকায় আসতে নির্দেশ দেয়।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, মূলত পরামর্শের জন্য (কনসালটেশন) দুই মিশনপ্রধানকে সদরদপ্তরে ডাকা হলেও তাঁদের কর্মস্থলে ফেরা বিলম্বিত করা হতে পারে। এতে মিশন দুটি সাময়িকভাবে তুলনামূলকভাবে অধস্তন কর্মকর্তা দ্বারা পরিচালিত হতে পারে।

কলকাতা মিশনের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান আজ বৃহস্পতিবার ঢাকা পৌঁছেছেন। তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শিকদারকে আপাতত ঢাকায় অবস্থান করতে বলা হয়েছে।

অন্যদিকে, কলকাতা মিশনের উপ-হাইকমিশনার হিসেবে অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) শাবাব বিন আহমেদের নাম প্রস্তাব করা হলেও ভারত এ বিষয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পর্যন্ত সম্মতি জানায়নি।

অন্যদিকে, আগরতলা মিশনে সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ঢাকার পথে রয়েছেন। তাঁকেও সাময়িকভাবে ঢাকায় অবস্থান করতে বলা হতে পারে।

যুবসমাজ জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

মধ্যরাত থেকে কার্যকর জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজে পার্টি-কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

মানিক পশারীর দাফনে বাধার ঘটনায় ২৮ নাগরিকের উদ্বেগ

চাকরি হারালেন ডিবির হারুন অর রশিদসহ ৭ পুলিশ কর্মকর্তা

আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা

শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু ১ নভেম্বর: শ্রমমন্ত্রী