হোম > জাতীয়

নারীর প্রতি বৈষম্যমূলক বিষয়গুলো দূর করার চেষ্টা করব: শিরীন হক

অর্চি হক, ঢাকা

রাষ্ট্র সংস্কারে স্বাস্থ্য, গণমাধ্যম, নারী ও শ্রমিক অধিকারবিষয়ক আরও চারটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে নারীবিষয়ক কমিশনের প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে নারীপক্ষের প্রতিষ্ঠাতা ও মানবাধিকারকর্মী শিরীন পারভীন হকের নাম। আজ বৃহস্পতিবার নারীবিষয়ক কমিশনের প্রধান হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।

নারীবিষয়ক কমিশনের প্রধান হিসেবে নারীর প্রতি বৈষম্যমূলক বিষয়গুলো দূর করার কাজকে অগ্রাধিকার দেবেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন তিনি।

সন্ধ্যায় আজকের পত্রিকাকে শিরীন পারভীন হক বলেন, ‘কমিশনে আরও ছয়জন কাজ করবেন। আমরা একসঙ্গে বসে আলোচনার পর বলতে পারব আমাদের করণীয় কী হবে।’

কমিশনের প্রধান হিসেবে কোন বিষয়টিকে অগ্রাধিকার দেবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবার আগে নারীর প্রতি বৈষম্যমূলক বিষয়গুলো দূর করার চেষ্টা করব।’

শিরীন পারভীন হক মানবাধিকারবিষয়ক সংগঠন নারীপক্ষের প্রতিষ্ঠাতা সভানেত্রী। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী।

সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী

জাবির অধ্যাপক নাহরিন ইসলাম খান হলেন প্রধান তথ্য কমিশনার

রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়

কর্ণফুলী টানেলের লোকসানের কারণ তদন্ত করবে সংসদীয় কমিটি

আজিমপুর সরকারি কোয়ার্টারে অপরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ, ২ সপ্তাহের মধ্যে বাসযোগ্য করার নির্দেশ

মিরপুর-১০ নম্বরের দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

দুর্গাপূজায় নাশকতার হুমকির তথ্য নেই, স্বার্থান্বেষী মহল চেষ্টা করতে পারে: ফায়ার সার্ভিস

অগ্নিনিরাপত্তা লাইসেন্স নেই টুপটুপ রিসোর্টের, জুনে দেওয়া হয় নোটিশ: ফায়ার সার্ভিসের ডিজি

স্মৃতিবিজড়িত ঢাকা রেসিডেনসিয়াল কলেজে প্রধানমন্ত্রী, দিলেন দেশ গড়ার বার্তা

শিশু হাসপাতালে কক্ষেই চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর