হোম > জাতীয়

দুই শিবির নেতাকে গুলি: পুলিশের ৮ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

যশোরের চৌগাছায় বন্দুকযুদ্ধের নামে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় পুলিশের আট সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১ জুন দিন ধার্য করা হয়েছে।

এই মামলায় আসামিপক্ষের অব্যাহতির আবেদন খারিজ করে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

২০১৬ সালের ওই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় করা মামলায় যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ আট আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন তিন পুলিশ সদস্য। তাঁরা হলেন আকিকুল ইসলাম, সাজ্জাদুর রহমান ও কাজী জহুরুল হক। বাকি পাঁচজন পলাতক।

অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় কারাগারে থাকা তিন আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগ পড়ে শোনানোর পর কাঠগড়ায় থাকা ওই তিনজন নিজেদের নির্দোষ দাবি করেন। তাঁরা ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।

সাবেক এসপি আনিসুর রহমান ছাড়া পলাতক অপর চার আসামি হলেন চৌগাছা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, তিন উপপরিদর্শক মোখলেছ, জামাল ও মাজেদুল।

ব্যাংক থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি চট্টগ্রামের বিএনপি দলীয় দুই এমপির

জুলাই গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান: এমপি এমরান

‘মব’ ঠেকাতে বিশেষ আইনের দাবি এমপি মাজেদের

রহিতকরণ চ্যালেঞ্জ করে রিটের শুনানি আপাতত নয়

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করল বাংলাদেশ-ইইউ

ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী

সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে যা আছে (তৃতীয় পর্ব)

বগুড়ায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মিডিয়া নিয়ন্ত্রণ করার ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী