হোম > জাতীয়

প্রকাশ্যে ভোট: ধর্মমন্ত্রী ফরিদুল হককে ইসিতে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত প্রার্থী ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানকে নির্বাচন কমিশনে (ইসি) তলব করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 

আজ বৃহস্পতিবার ইসির এ সংক্রান্ত নির্দেশনা ফরিদুল হকের কাছে পাঠানো হয়েছে। 

নির্দেশনায় বলা হয়, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের দিন আপনি জামালপুর-২ আসনের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোটপ্রদান করেছেন। যা বিভিন্ন গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়) ছবিসহ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশ্যে ভোটপ্রদান করে ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮৩ অনুচ্ছেদের বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনী অপরাধ।

উল্লিখিত অপরাধ সংঘটনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি বিকেল ৩ টায় নির্বাচন ভবনে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য ইসি সিদ্ধান্ত প্রদান করেছেন।

অনিরাপদ পর্যটন এলাকা, আড়াই মাসে ২৫ মৃত্যু

তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সৌদি আরবে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের কারাগারে ৭৫০০ বাংলাদেশি: শামা ওবায়েদ

ইউরোপ থেকে ফেরত এলেন আরও ৩৫ বাংলাদেশি

চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন মন্ত্রণালয়ের সচিব

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন

স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম