হোম > জাতীয়

৩ বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় কমিটি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সামরিক, বেসামরিক এবং বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে এ-সংক্রান্ত কমিশনগুলোর প্রতিবেদনের বেতন-সংক্রান্ত বিষয় পরীক্ষা করে সুপারিশ দিতে একটি কমিটি করেছে সরকার। মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে মন্ত্রিপরিষদ বিভাগ আজ রোববার ৯ সদস্যের এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর দাখিল করা প্রতিবেদনের বেতন-সম্পর্কিত বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম-সংক্রান্ত সুপারিশের প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

জনপ্রশাসন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়; অর্থ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, আইন ও বিচার বিভাগ এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিবদের কমিটির সদস্য করা হয়েছে। এ ছাড়া হিসাব মহানিয়ন্ত্রককেও এই কমিটিকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটিকে তিনটি বেতন কমিশনের দাখিল করা প্রতিবেদনের বেতন-সম্পর্কিত বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম-সংক্রান্ত সুপারিশ দিতে বলা হয়েছে। কত দিনের মধ্যে এই সুপারিশ দিতে হবে সে বিষয়ে কমিটিকে সময় বেঁধে দেওয়া হয়নি।

এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি যথাসময়ে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটির সভা প্রয়োজন অনুসারে হবে।

জাতীয় বেতন কমিশন গত ২১ জানুয়ারি, সশস্ত্র বাহিনী বেতন কমিটি গত ২৮ জানুয়ারি এবং গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

পুলিশ যা পারেনি, র‍্যাব তা দক্ষতার সঙ্গে পেরেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আধুনিক গণমাধ্যম কমিশন হলে কোনো পক্ষই গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের

সাংবাদিক পরিচয়ে অনেক আ.লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করতে লোকবলসহ স্টেশন বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

চিফ হুইপের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

হকারদের ফুটপাত ও সড়ক বরাদ্দ দেওয়া নিয়ে হাইকোর্টের রুল

সরকারের প্রধান অগ্রাধিকার বিচারাধীন মামলার দ্রুততম নিষ্পত্তি: প্রধানমন্ত্রী