হোম > জাতীয়

বাংলাদেশ থেকে দক্ষ জনবল নেওয়ার আগ্রহ মঙ্গোলিয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ থেকে ডাক্তার-নার্স এবং প্রকৌশলীসহ বিভিন্ন খাতে দক্ষ জনবল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মঙ্গোলিয়া। আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ আগ্রহের কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অনেক দক্ষ জনবল বিশ্বের অনেক দেশে সুনামের সঙ্গে কাজ করছেন। বিদেশে বাংলাদেশের শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে। এ সময় মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত ডাক্তার-নার্স, ইঞ্জিনিয়ার এবং কন্সট্রাকশন ও কৃষিসহ বিভিন্ন খাতে জনবল নেওয়ার আগ্রহ প্রকাশ করে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, মঙ্গোলিয়া দেশটির দ্বিতীয় ভাষা ইংরেজি ঘোষণা করায় দক্ষ জনবলের বড় চাহিদা রয়েছে। 

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ইংরেজিতে অসংখ্য গ্র্যাজুয়েট রয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ আইএলটিএস, টোফেল, জিআরই করে নিজেদের দক্ষ করে তৈরি করেছেন। মঙ্গোলিয়া সরকার বাংলাদেশ থেকে এ ভাষায় দক্ষ শিক্ষার্থীদের সে দেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে মঙ্গোলিয়ার সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ তৈরি পোশাকসহ নানা পণ্য পৃথিবীর অনেক দেশে রপ্তানি করে থাকে। সরকার পাটজাত ও চামড়াজাত পণ্য এবং হস্তশিল্পকে বর্ষপণ্য ঘোষণা করে ব্যাপক কর্মসূচি নিয়েছে। এছাড়া বাংলাদেশের ফার্মাসিউটিক্যালসের পৃথিবীব্যাপী বাজার তৈরি হয়েছে। মঙ্গোলিয়া সরকারকেও বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানির আহ্বান জানাই।

রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ বলেন, মঙ্গোলিয়া ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধাভোগী দেশ এবং জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বের চুক্তি রয়েছে। এ ছাড়া চীন এবং রাশিয়ার সঙ্গেও অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে অনুকূল সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ মঙ্গোলিয়ার সঙ্গে বিনিয়োগসহ বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে পারে।

১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালু করবে চীন: বিডা চেয়ারম্যান

জমির আইলে বসে কৃষক বিড়ি খায়, নজর দেওয়া দরকার: সংসদে গয়েশ্বর

তুরাগে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতার লাশ ভাসার খবরটি ভিত্তিহীন: পুলিশ

ইমেরিটাস অধ্যাপক ডা. আব্দুল্লাহর নিয়োগ বাতিলের ব্যাখ্যা দিল বিএমইউ

ইমেরিটাস অধ্যাপক পদে ডা. আবদুল্লাহর নিয়োগ বাতিল

ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি হয় না—গয়েশ্বরের অভিযোগের জবাবে যা বললেন জামায়াত এমপি

কক্সবাজারে বদির অনুপস্থিতিতে মাদক চালানের দায়িত্বে কে—স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গয়েশ্বরের প্রশ্ন

লোকলজ্জায় মুখ লুকায় পরিবার, চিকিৎসা পায় না মাদকাসক্ত সন্তান

সরকারি দলের লোকই নিরাপদ নয়, জনগণ কীভাবে নিরাপত্তা পাবে: জামায়াতের এমপি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়া সব বিষয়ে দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী: সংসদে জামায়াতের এমপি