হোম > জাতীয়

লাল রঙে সয়লাব ফেসবুক

জবি সংবাদদাতা 

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সহিংসতায় নিহতদের স্মরণে আজ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। কিন্তু গতকাল সোমবার মন্ত্রিসভার পক্ষ থেকে শোক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হলেও আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ এটিকে প্রহসন উল্লেখ করে প্রত্যাখ্যান করেন এবং নিজেদের প্রোফাইল পিকচার হিসেবে লাল রং বেছে নেন। 

গতকাল সোমবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষার্থীরা তাদের প্রোফাইলের ছবি লাল রঙের করেন। অনেকে আবার মুখে ও চোখে লাল কাপড় বাঁধা ছবিও নিজের প্রোফাইল পিকচার হিসেবে দিয়েছেন। তবে কেবল শিক্ষার্থীরাই নন, সারা দেশের বিভিন্ন স্তরের, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোমবার রাত থেকেই ফেসবুকে শিক্ষার্থীদের নতুন এই ট্রেন্ডে যোগ দেন। 

এ বিষয়ে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত বিন তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার যে প্রহসনমূলক রাষ্ট্রীয় শোক দিয়েছে, তা প্রত্যাখ্যান করে এবং দেশের মানুষকে শিক্ষার্থীদের রক্তের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই প্রোফাইল পিকচার লাল করেছি।’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, ‘আমরা প্রোফাইল পিকচার লাল করেছি রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যানের জন্য। অত্যাচার, নির্যাতন করে নিরীহ শিক্ষার্থীদের যারা মারছে, তাদের আগে বিচারের আওতায় আনতে হবে। তারপর না হয় রাষ্ট্রীয় শোক পালন করব।’ 

এদিকে সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধ রাখা হলেও আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভেরিফায়েড প্রোফাইলে কালো প্রোফাইল পিকচার দিয়েছেন। এর আগে গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী

জাবির অধ্যাপক নাহরিন ইসলাম খান হলেন প্রধান তথ্য কমিশনার

রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়

কর্ণফুলী টানেলের লোকসানের কারণ তদন্ত করবে সংসদীয় কমিটি

আজিমপুর সরকারি কোয়ার্টারে অপরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ, ২ সপ্তাহের মধ্যে বাসযোগ্য করার নির্দেশ

মিরপুর-১০ নম্বরের দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

দুর্গাপূজায় নাশকতার হুমকির তথ্য নেই, স্বার্থান্বেষী মহল চেষ্টা করতে পারে: ফায়ার সার্ভিস

অগ্নিনিরাপত্তা লাইসেন্স নেই টুপটুপ রিসোর্টের, জুনে দেওয়া হয় নোটিশ: ফায়ার সার্ভিসের ডিজি

স্মৃতিবিজড়িত ঢাকা রেসিডেনসিয়াল কলেজে প্রধানমন্ত্রী, দিলেন দেশ গড়ার বার্তা

শিশু হাসপাতালে কক্ষেই চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর