প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফকে একই পদে আরও এক বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। তাঁকে এক বছরের চুক্তিতে প্রতিষ্ঠানটির মহাপরিচালক নিয়োগ দিয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ফারুক ওয়াসিফকে পিআইবির মহাপরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।
গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পর পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ পান ফারুক ওয়াসিফ। ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর ওই পদে যোগ দেন তিনি।