হোম > জাতীয়

সংসদ ভবনের মূল প্রবেশপথে ‘জেনারেল এম এ জি ওসমানী গেট’ নামফলক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদ ভবনের মূল ভবনের প্রবেশপথে গতকাল বুধবার নামফলক বসানো হয় ‘জেনারেল এম এ জি ওসমানী গেট’।

জেনারেল এম এ জি ওসমানীর নামে জাতীয় সংসদ মূল ভবনের প্রবেশপথের নামকরণ করা হয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের মূল ভবনের প্রবেশপথে ‘জেনারেল এম এ জি ওসমানী গেট’ নামফলকটি বসানো হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের শেরেবাংলা নগর বিভাগ ১-এর নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ গণমাধ্যমকে বলেন, ‘সংসদ সচিবালয় থেকে আদিষ্ট হয়ে বুধবার রাতে গেটে নামফলক বসানো হয়েছে।’

সংসদ ভবনের মূল ভবনে সদস্যদের যাতায়াতের এই প্রবেশপথের ওপর মেরুন রঙের বড় নামফলকে সাদা অক্ষরে লেখা হয়েছে, ‘জেনারেল এম এ জি ওসমানী গেট’।

সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী জানান, বুধবার রাতেই নামফলক বসানোর কাজ শেষ করা হয়েছে। এর ফলে সংসদ ভবনের এই মূল প্রবেশপথটি এখন থেকে ‘জেনারেল এম এ জি ওসমানী গেট’ নামে পরিচিত হবে।

গেটের সামনে নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা রয়েছে। সেখানে টার্ন স্টাইল, স্ক্যানিং পয়েন্ট এবং শুধু সংসদ সদস্যদের প্রবেশের নির্দেশনা সংবলিত সাইনবোর্ড দেখা গেছে। ভেতরে সভা ও অতিথি কার্ড প্রদর্শন সংক্রান্ত আরেকটি নির্দেশনাও টাঙানো রয়েছে।

মুক্তিযুদ্ধে এম এ জি ওসমানী ছিলেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি। ১৯৭১ সালের ১১ এপ্রিল গঠিত প্রবাসী সরকারের কাঠামোয় তিনি এই দায়িত্ব পান। স্বাধীনতার পর তিনি জেনারেল পদে উন্নীত হন।

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর