হোম > জাতীয়

মাত্র ২৫ টাকায় কৃষকের মাটি পরীক্ষার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার কার্যক্রম উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

দেশের ৬৪ জেলার ৬৪ উপজেলায় মাসব্যাপী ভ্রাম্যমাণ মাটি পরীক্ষা শুরু হয়েছে। এ মাটি পরীক্ষা কার্যক্রম চলবে আগামী এক মাস (৫ জুন পর্যন্ত)। এ সেবায় ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার  (ভ্রাম্যমাণ গাড়ি) গিয়ে কৃষকদের মাটি পরীক্ষা করে দেবে। এতে কৃষকের ব্যয় হবে মাত্র ২৫ টাকা। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এ কার্যক্রম পরিচালনা করছে।

আজ সোমবার সকালে রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন।

মাটির সঠিক ব্যবহারের তাগিদ জানিয়ে জাকির হোসেন বলেন, মাটি ব্যবহার করে ফসল চাষ করলে কেমিক্যাল সারের ব্যবহার কমবে ও জৈব সারের ব্যবহার বাড়বে। তা ছাড়া ফসলের উৎপাদন বাড়বে।

জাকির হোসেন বলেন, ‘আমাদের অনেক বীজ আছে, কিন্তু সেগুলো উৎপাদন না করে বরং বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। অথচ এগুলো আমরা উৎপাদন করতে পারি।’ তিনি চাষিদের আগাম ফসলের ওপর গুরুত্ব দিতে বলেন।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক বেগম সামিয়া সুলতানা বলেন, এ কার্যক্রম এক মাস কাজ করবে। মাটি সংগ্রহের জন্য প্রতি উপজেলায় ৫০ জন করে কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সে হিসাবে এবার ৩ হাজার ২০০ জন কৃষকের মাটি পরীক্ষা করে দেওয়া হবে।

মহাপরিচালক বলেন, ‘আমাদের বর্তমানে ১০টি গাড়ি রয়েছে। এগুলো ৬৪ জেলার মাটি পরীক্ষায় ব্যবহার হবে। ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত এক মাস সারা দেশে মাটি পরীক্ষা করা হবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক ড. মো. আনিসুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নূরুল হুদা আল মামুন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ।

এর আগে গত বছরের নভেম্বরে দেশের ৪৯ জেলার ৫৬টি উপজেলায় মাটি পরীক্ষা করা হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।

১০৭ পুলিশ পদক প্রদান স্থগিত, যাচাই–বাছাই চলমান

রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ

মব, কিশোর গ্যাং, মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের কার্যকর ভূমিকা চান প্রধানমন্ত্রী

ন্যায়বিচার নিশ্চিত করুন, আমরা আপনাদের পাশে আছি: আইনমন্ত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৫০,১১১ বাংলাদেশি হজযাত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ, সার্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত

প্রশ্নফাঁসের অভিযোগ, বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে বাতিল কেমব্রিজের গণিত পরীক্ষা

আমরা মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ: শিক্ষামন্ত্রী ‎

ব্যবসা-রাজনীতির যোগসাজশে সংকুচিত হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা: ইফতেখারুজ্জামান

দ. এশিয়ায় গণমাধ্যমের সংকট অভিন্ন, প্রয়োজন আত্মসমালোচনা: ডন সম্পাদক জাফর আব্বাস