হোম > জাতীয়

দেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম সফল সংসদ অধিবেশন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে দেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম সফল ও প্রাণবন্ত হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিরোধী দলের পক্ষ থেকে প্রথম অধিবেশনকে ব্যর্থ দাবি করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংসদের প্রথম অধিবেশনই ছিল বেশ “লাইভলি” ও “ভাইব্রেন্ট”, যেখানে সরকারি ও বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছিল। ”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এ সংসদে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি আইন প্রণয়ন হয়েছে। যদিও বিতর্কের সংখ্যা সর্বাধিক না হলেও, আলোচনা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। সরকারি ও বিরোধী দল উভয়ই তাদের অবস্থান তুলে ধরেছে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল।’

মন্ত্রী আরও বলেন, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলোতে অনেক ক্ষেত্রে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করেছে। যৌথভাবে কমিটি গঠন এবং ঐক্যবদ্ধভাবে মতামত প্রদানের বিষয়টি জনগণ প্রত্যক্ষ করেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রে মতবিরোধ ও ভিন্নমত থাকা স্বাভাবিক। বিরোধী দল তাদের মতামত প্রকাশ করেছে, পাশাপাশি সরকারও তাদের অবস্থান তুলে ধরেছে। এ ধরনের বিতর্কই গণতন্ত্রের মূল শক্তি।

সব মিলিয়ে বর্তমান সংসদে মতবিনিময়, সহযোগিতা এবং গণতান্ত্রিক চর্চার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাজার ব্যবস্থাপনায় এআইভিত্তিক নজরদারি, গড়া হবে কৌশলগত খাদ্য মজুত: বাণিজ্যমন্ত্রী

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকেরা প্রতি মাসে সাড়ে ৭ হাজার টাকা করে পাবেন: কৃষিমন্ত্রী

আগামীকাল বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়

জিডিপিতে পর্যটনের অবদান ৬–৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা মন্ত্রীর

স্পোর্টস ডিপ্লোমেসিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান: প্রতিমন্ত্রী আমিনুল হক

ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক মানের উড়োজাহাজ যোগ করতেই বোয়িংয়ের সঙ্গে চুক্তি: বিমান প্রতিমন্ত্রী

প্রথম অধিবেশন পর্যালোচনা: সহযোগিতা-বিরোধিতার মিলমিশের সংসদ

অপরাধীরা বেপরোয়া, পুলিশে অস্বস্তি অভিযান নিয়ে

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত