হোম > জাতীয়

শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা। ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উসকানি দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ সোমবার (২৪ আগস্ট) তাঁদের তিনজনকে হাজির করা হলে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় এরই মধ্যে গ্রেপ্তার আছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা। এ ছাড়া হেফাজতের সমাবেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উসকানি দেওয়ার অভিযোগ করা মানবতাবিরোধী অপরাধের মামলায় হাজির করতে গত ১৭ আগস্ট নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। সে অনুযায়ী আজ তাঁদের হাজির করা হয়।