হোম > জাতীয়

চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিত্রনায়ক ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই বিশিষ্ট অভিনেতা তাঁর কর্মের মধ্য দিয়ে এ দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

ফারুকের আত্মার মাগফিরাত কামনা করেন শেখ হাসিনা। এ ছাড়া শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ সোমবার সকাল সাড়ে ৮টায় (বাংলাদেশ সময়) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চিত্রনায়ক ফারুকের। তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন।

 ২০২১ সালের ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান অভিনেতা ফারুক। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন তিনি। ছিল পুরোনো বেশ কিছু শারীরিক জটিলতাও। চার মাস ছিলেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)। সেমি কোমায় কেটেছে আরও চার মাস।

কয়েক মাস তাঁর শারীরিক অবস্থার কখনো উন্নতি, আবার কখনো অবনতি হয়েছে। ছিল নানা শঙ্কাও। তবে কখনো হাল ছাড়েননি তাঁর পরিবারের সদস্যরা, চালিয়েছেন চিকিৎসা। মাঝে শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাঁকে দীর্ঘদিন লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল।

খেলাপি ঋণ আদায়ের উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

১ জুন থেকে পল্লবীতে শিশু হত্যা মামলার বিচারকাজ শুরু: আইনমন্ত্রী

‘ডোনাল্ড ট্রাম্প’-এর ঠাঁই হচ্ছে চিড়িয়াখানায়

ঈদের দিন ৩ কর্মসূচিতে থাকবেন প্রধানমন্ত্রী

‘ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা’, দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

‘ডোনাল্ড ট্রাম্প’-এর কোরবানি স্থগিত

হরমুজে আটকা বাংলার জয়যাত্রা: জাহাজেই ঈদের নামাজ পড়লেন ৩১ বাংলাদেশি নাবিক

প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যেন ন্যায্যমূল্য পান, সে জন্য নজরদারি থাকবে: বাণিজ্যমন্ত্রী

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঘরমুখী মানুষের চাপ, তিলধারণের ঠাঁই নেই ট্রেনের ছাদে