হোম > জাতীয়

বিশ্ব বদলাবে, কিন্তু বাংলাদেশ-চীন বন্ধুত্ব নয়: সি চিন পিং

আজকের পত্রিকা ডেস্ক­

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বৈঠক। ছবি: এক্স

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। আজ শুক্রবার চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়। বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেন, বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব বদলাবে না এবং চীন সব সময়ই বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু এবং অংশীদার হিসেবে পাশে থাকবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তাঁর ভেরিফায়েড এক্স হ্যান্ডেল তারেক রহমান ও সি চিন পিংয়ের বৈঠকের ছবি শেয়ার করে ক্যাপশনে এই তথ্য জানিয়েছেন। মাও নিং উল্লেখ করেন, ‘সি চিন পিং বলেছেন, বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নের প্রতি চীন সব সময়ই অত্যন্ত গুরুত্ব দিয়ে এসেছে এবং বাংলাদেশের সব জনগণের প্রতি সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করে এসেছে।’

সি আরও বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে সামগ্রিক দিকনির্দেশনার প্রতি চীন তার অঙ্গীকার থেকে কখনোই বিচ্যুত হবে না। চীন সব সময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, ভালো প্রতিবেশী এবং ভালো অংশীদার হিসেবে পাশে থাকবে।’

এ ছাড়া, বৈঠকে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন করে চীন। একই সঙ্গে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে দেশটি।

বেনজীরকে ফেরানোর বিষয়ে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ফেসবুকে ভুয়া হজ প্যাকেজ: লেনদেন না করতে ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা

মাদকের অর্থে অর্জিত অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাইয়ে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’র দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজ মাদকবিরোধী দিবস: মাদক ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়ার চিন্তা

জুলাই যোদ্ধাদের চেয়ে মুক্তিযোদ্ধা ভাতা বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্টের সাক্ষাৎ শুক্রবার