হোম > জাতীয়

সাংবাদিক গাফ্ফার চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফ্ফার চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে তিনি মারা যান। ৮৬ বছর বয়স্ক আব্দুল গাফ্ফার চৌধুরী বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

এই বর্ষীয়ান লেখক ও সাংবাদিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর পারিবারিক ও পেশাগত কিছু ঘনিষ্ঠ সূত্র। লন্ডনের কয়েকটি সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।

আবদুল গাফ্ফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়ার চৌধুরীবাড়িতে জন্মগ্রহণ করেন। হাজী ওয়াহিদ রেজা চৌধুরী ও জহুরা খাতুনের সন্তান গাফ্ফার চৌধুরী ১৯৫০ সালে ‘দৈনিক ইনসাফ’ পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা।

আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাংবাদিক গাফ্ফার চৌধুরীর লেখা পড়ুন:

বুদ্ধপূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের অহিংসার বাণী আজও প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের ক্রীড়াঙ্গনে যুগান্তকারী পরিবর্তন আনবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সিলেট

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি: হাওরাঞ্চলে ৩ মে থেকে ধান ও চাল সংগ্রহ করবে সরকার

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

‎ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা

আজ শুভ বুদ্ধপূর্ণিমা