হোম > জাতীয়

আপিল বিভাগে ১৩ দিনে দেড় হাজার মামলা নিষ্পত্তি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১৩ কার্যদিবসে ১ হাজার ৫৫২টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। ৫ থেকে ২২ জানুয়ারি এসব মামলা নিষ্পত্তি করা হয়।

আজ শনিবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর মামলা নিষ্পত্তিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে পুরাতন মামলা নিষ্পত্তিতে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। আর বিচারপ্রার্থীদের হয়রানি কমাতে পুরাতন মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্ট এবং জেলা আদালতের বিচারকদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অবসরে যান গত ২৭ ডিসেম্বর। পরদিন ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ৪ জানুয়ারি আপিল বিভাগের ১ নম্বর এজলাসে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। ৫ জানুয়ারি থেকে আপিল বিভাগে শুরু হয় বিচারকাজ।

সংবর্ধনার দিন জুবায়ের রহমান চৌধুরী বলেছিলেন, বিচার বিভাগের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে—এমন পদক্ষেপই তিনি গ্রহণ করবেন। বিশেষ করে জেলা পর্যায়ে অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

সড়ক-সেতুর টোল: ইটিসিতে কাজ করে না ৭০% গাড়ির ট্যাগ

গভীর রাতেও কক্সবাজারে প্রধানমন্ত্রী

দৈনিক ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা

চীন সফর শেষে ঢাকায় ফিরেছে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দল

‘আম কূটনীতি’র মাধ্যমে নেপালে বন্ধুত্বের বার্তা পৌঁছে দিল বাংলাদেশ

সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, মায়ের হাতে দিলেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র

চকরিয়ায় ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বিরোধী দল বাজেটের বিরোধিতা করছে: প্রধানমন্ত্রী

বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননকাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর