হোম > জাতীয়

সরকারিভাবে হজ করতে এবার লাগবে ৬ লাখ ৮৩ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছর হজ প্যাকেজ মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করছে ধর্ম মন্ত্রণালয়। এ বছর বিমান ভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারিত হয়েছে। গত বছর সরকারি পর্যায়ে হজ প্যাকেজ ছিল ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। এ বছরে খরচ বাড়লো  ৯৬ হাজার ৬৭৮ টাকা।

আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্তের কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। 
 
ধর্ম প্রতিমন্ত্রী জানান, এ বছর হজ কোঠা অনুযায়ী বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারিত হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি পর্যায়ে এক লাখ ১২ হাজার ১৫৮ জন হজ পালন করবেন। 

প্রতিমন্ত্রী আরও জানান, এ বছর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরব ভ্রমণকারী ১০০ শতাংশ হজ যাত্রী প্রি এরাইভাল ইমিগ্রেশন মক্কা রোড চুক্তি অনুযায়ী ঢাকা বিমানবন্দরেই অনুষ্ঠিত হবে। 

প্রতিমন্ত্রী জানান, গত বছর রিয়ালের মূল্য ছিল ২১ টাকা। এ বছর হয়েছে ৩০ টাকা। এ কারণে বিমান ভাড়া বেড়েছে।

বেসরকারি পর্যায়ে হজ প্যাকেজ মূল্য ৬ লাখ ৫৭ হাজার ৯৬০ টাকা এর কম বেশি হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। গতবছর বেসরকারি পর্যায়ে হজ প্যাকেজ মূল্য ছিল ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। এ বছর বাড়ছে ১ লাখ ৩৬ হাজার ৮১০ টাকা। 

হাবের পক্ষ থেকে জানানো হয় আগামীকাল বৃহস্পতিবার তাদের কার্যালয়ে বৈঠক করে এ বিষয়ে তারা বিভিন্ন ক্যাটাগরির হজ প্যাকেজ ঘোষণা করবে। 

 

অধ্যাদেশ ও সংস্কার: অবস্থান বদল সরকারের

কুমিরের মুখে কুকুরের ঘটনায় দোষীদের শাস্তির নির্দেশ

পুলিশের কোনো সদস্য অপরাধ করলে ছাড় নেই: আইজিপি

এভারকেয়ারে চিকিৎসকদের পর্যবেক্ষণে ত্রাণমন্ত্রী দুলু

খলিলুর রহমান-জয়শঙ্কর বৈঠক: শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

২ মে সিলেট যাচ্ছেন তারেক রহমান

মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২: রোড সেফটি ফাউন্ডেশন

লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের পদত্যাগ

গণভোটসহ ২০ অধ্যাদেশ কার্যকারিতা হারাল