হোম > জাতীয়

আইইডিসিআরের পরিচালককে মারধর: ড্যাবের সহ-আইনবিষয়ক সম্পাদক জাহিদের সদস্যপদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: ভিডিও থেকে নেওয়া

কার্যালয়ে ঢুকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরকে মারধরের ঘটনায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহ-আইনবিষয়ক সম্পাদক জাহিদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটি। পাশাপাশি তাঁর প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ড্যাব মহাসচিব জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, আজ বুধবার সকালে আইইডিসিআর পরিচালকের কক্ষে অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে জাহিদের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—জানতে চেয়ে তাঁকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ড্যাব সভাপতি ও মহাসচিব বরাবর যথোপযুক্ত জবাব দিতে বলা হয়েছে নোটিশে।

এর আগে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের কক্ষে ঢুকে এক দল ব্যক্তি তাঁকে মারধর করেন। তিনি অভিযোগ করেছেন, ড্যাব কর্মীরা তাঁকে মারধর করেছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

অধ্যাপক জাকিরকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অধ্যাপক জাকির নিজ কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠক করছেন। এ সময় কয়েকজন হঠাৎ কক্ষে ঢুকে তাঁকে চেয়ার থেকে টেনে তুলে মারধর শুরু করেন। ওই কক্ষে থাকা ব্যক্তিরা বাধা দিলে তাঁরা বেরিয়ে যান।

বিএনপি সরকারের আমলে আইইডিসিআরের পরিচালক পদে নিয়োগ পান অধ্যাপক জাকির। নিজ কার্যালয়ে ড্যাব সদস্যরা মব সৃষ্টি করে তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ করলেও কেন তাঁকে মারধর করা হয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজ কার্যালয়ে আইইডিসিআরের পরিচালককে মারধর, অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

৫ বছরে এক কোটি মানুষ বিদেশে পাঠানোর লক্ষ্য: প্রবাসীকল্যাণমন্ত্রী

বিমান চলাচলের নিরাপত্তায় বিনিয়োগ জাতীয় অগ্রগতির ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা

জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশের পাঁচ অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জয়-পুতুলসহ আটজনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

সৌদিতে কার্যক্রম সীমিত, ভোগান্তিতে ১৫৩টি ফ্লাইটের ২২ হাজারের বেশি যাত্রী

ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব

সড়ক দুর্ঘটনা কমাতে মালিক-প্রশাসনসহ সবার দায়িত্ব নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর