হোম > জাতীয়

দেশে হিজড়া ভোটার বেড়ে ১২২৪

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

খসড়া তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এর মধ্যে, নিবন্ধিত হিজড়া ভোটারের সংখ্যা ১ হাজার ২২৪ জন।

আজ রোববার আগারগাঁও নির্বাচন ভবনে চলতি বছর দ্বিতীয়বার খসড়া তালিকা প্রকাশ করে সাংবাদিকদের এ তথ্য জানান আখতার আহমেদ।

ইসি সচিব জানান, ২০২৫ সালের ২ মার্চ তারিখ পর্যন্ত নিবন্ধিত হিজড়া ভোটার ছিলেন ৯৯৪ জন। তবে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত হালনাগাদ তালিকায় হিজড়া ভোটারের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ২২৪ জন।

ইসি সচিব জানান, গত ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর আবারও বাদপড়া ভোটারদের তালিকাভুক্ত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। ৩০ জুন পর্যন্ত হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। এ সময়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে। সব মিলিয়ে সম্পূরক তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার হয়েছেন ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।

তিনি বলেন, সম্পূরক খসড়া আজকে আমাদের অফিসগুলোতে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে তাদের যদি কোনো সংশোধনী থাকে, সে ক্ষেত্রে সংশোধনীগুলো আমাদের জানাবেন এবং সে অনুযায়ী আমরা ৩১ আগস্ট এটি চূড়ান্ত করব। এ ছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাঁদের অন্তর্ভুক্ত করে আরেকটি তালিকা আমরা প্রকাশ করব। কাজেই চলতি বছর আমরা ৩টি ভোটার তালিকা পাচ্ছি।

প্রকাশিত খসড়া তালিকার ওপর ২১ আগস্ট পর্যন্ত দাবি আপত্তি জানানো যাবে বলে ইসি সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘কৃষক কার্ড’ পাওয়া টাঙ্গাইলের সেই আলোচিত কৃষক কবির হোসেন আর নেই

জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল

সংসদে জুলাই হত্যার বিচার চাইলেন শহীদ জাবিরের মা এমপি রোকেয়া বেগম

৩১ চা-বাগান ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত

বিশ্বের দরবারে দেশের মর্যাদা নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

গত অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: সংসদে মন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্স গঠন, সভাপতি প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যেই বর্তমান বাজেট: চিফ হুইপ

জামায়াত-সমর্থক ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ