হোম > জাতীয়

ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের জ্বালানি তেল সরবরাহের ঠিকাদারি কাজে ঘুষ লেনদেনের অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—অতিরিক্ত পরিচালক (মেরিন) মো. আব্দুর রহিম ও উপপরিচালক মো. ওবায়দুল করিম খান।

এদিকে অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশে সরাসরি শিপিং ব্যবস্থা চালু করতে আগ্রহী ব্রাজিল

১টি টিকিটের জন্য ৭৮১ জনের লড়াই

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, পথে পথে জনতার ঢল

ঈদযাত্রায় ট্রেনের ২৬ মের টিকিট বিক্রি শুরু

শিল্পীদের যথাযোগ্য মর্যাদা দিতে চায় সরকার: তথ্যমন্ত্রী

নেপাল আমাদের সংস্কৃতি, সম্প্রীতি ও আতিথেয়তার চেতনায় অভিন্ন: সংস্কৃতিমন্ত্রী

বৈচিত্র্যকে যারা বিভাজনের পথে নিতে চায়, তারা দেশবিরোধী: তথ্যমন্ত্রী

১৬ হাজার টিকিট কাটতে আধা ঘণ্টায় দেড় লাখ হিট

ঈদযাত্রা: ট্রেনের ২৫ মের অগ্রিম টিকিট বিক্রি শুরু

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর