হোম > জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর নতুন এজলাসের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি: সংগৃহীত

সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এজলাস উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ বুধবার বেলা ৩টার দিকে নতুন এই এজলাস উদ্বোধন করেন তিনি।

এত দিন টিনশেড ভবনে ট্রাইব্যুনাল–২-এর কার্যক্রম পরিচালিত হয়েছে। এখন থেকে পুরোনো হাইকোর্ট ভবনের উত্তর পাশে ট্রাইব্যুনাল–২-এর কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীসহ অন্য বিচারকেরা।

এ ছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্য প্রসিকিউটররাও সেখানে উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলের গুম-খুনসহ চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার এখন দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে।

গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত সরকারের

মানুষের কাছে মানসম্মত ওষুধ পৌঁছে দেওয়া না গেলে উন্নয়ন টেকসই হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণে নেপালের আগ্রহ

১১ জেলায় নতুন ডিসি

সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর প্রধান

মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন

বিসিএসে নিয়োগের সব ধাপ হবে সফটওয়্যারে

অফিসে আরও আসব, তবে রাস্তা বন্ধ করা যাবে না—নেতা-কর্মীদের তারেক রহমান

ওমরাহ ও ভিজিট ফোরামে যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী