হোম > জাতীয়

সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দুদের বাড়িঘরে হামলায় গ্রেপ্তার ৪

আজকের পত্রিকা ডেস্ক­

ইসলাম অবমাননার অভিযোগে হিন্দুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। ছবি: বিবিসির সৌজন্যে

চলতি মাসের শুরুর দিকে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দিরে হামলা হয়। এসব ঘটনায় জড়িত থাকায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বলা হয়েছে, ৩ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামে আকাশ দাস (২০) তাঁর ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে অবমাননাকর পোস্ট দেন। পোস্টটি ডিলিট করা হলেও স্ক্রিনশট নিয়ে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দোয়ারাবাজার থানা-পুলিশ আকাশ দাসকে ঘটনার দিনই আটক করে। এ সময় স্থানীয়রা আকাশ দাসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে নিরাপত্তার স্বার্থে তাঁকে দোয়ারাবাজার থানায় না নিয়ে সদর থানায় নেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই দিন জনতা হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধন করে। জেলার এসপি, ডিসি, সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ওই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশ নিবিড়ভাবে তদন্ত করে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করে আজ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০/১৭০ জনের বিরুদ্ধে মামলা করে।

এ ঘটনায় আলীম হোসেন (১৯), সুলতান আহম্মেদ রাজু (২০), ইমরান হোসেন (৩১) ও শাজাহান হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মালদ্বীপের প্রেসিডেন্টের চা-চক্র, সফরকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলছে মালে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া সংবাদ নয়, মতামত হতে পারে: তথ্যমন্ত্রী

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, মানুষকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের বাসভবনে

পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টরই হতে পারে অর্থনীতির নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন

পদত্যাগ করলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন