হোম > জাতীয়

১৫৭ বিদেশি বন্দীকে ফেরত পাঠাতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাজার মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশের কারাগারে থাকা ১৫৭ বিদেশি বন্দীকে নিজ দেশে ফেরত পাঠাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এসংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই আদেশ দেন।
 
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী বিভৃতি তরফদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।
 
ব্যারিস্টার বিভৃতি তরফদার সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্ট এদের দ্রুত নিজ নিজ দেশে পাঠাতে নির্দেশ দিয়েছেন। একজন মানুষকে সাজা ভোগ করার পরও কারাগারে রাখা মানবাধিকারের লঙ্ঘন।’

গত ২১ জানুয়ারি কারা অধিদপ্তর থেকে আদালতে পাঠানো এক প্রতিবেদনে জানানো হয়, দেশের কারাগারগুলোতে বিভিন্ন অপরাধের সাজা খাটা শেষে প্রত্যাবাসনের অপেক্ষায় ১৫৭ জন বিদেশি কারাবন্দি রয়েছেন। এর মধ্যে ১৫০ জন ভারতের, পাঁচজন মিয়ানমারের এবং একজন করে পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘কৃষক কার্ড’ পাওয়া টাঙ্গাইলের সেই আলোচিত কৃষক কবির হোসেন আর নেই

জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল

সংসদে জুলাই হত্যার বিচার চাইলেন শহীদ জাবিরের মা এমপি রোকেয়া বেগম

৩১ চা-বাগান ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত

বিশ্বের দরবারে দেশের মর্যাদা নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

গত অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: সংসদে মন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্স গঠন, সভাপতি প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যেই বর্তমান বাজেট: চিফ হুইপ

জামায়াত-সমর্থক ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ