হোম > জাতীয়

পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি

আগামী ২৫ ফেব্রুয়ারি (রোববার) দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে। আজ রোববার সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়-সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরির শাবান মাসের চাঁদ দেখা গেছে। শাবান মাসের ১৫ তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হয়। সেই হিসাবে আগামী ২৫ ফেব্রুয়ারি (রোববার) দিবাগত রাতই শবে বরাতের রাত। শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ২৬ ফেব্রুয়ারি (সোমবার)। 

শবে বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন। শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বারতা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

‎ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

মহান মে দিবস আজ: সুস্থ শ্রমিক কর্মঠ হাত

হাওরে বৃষ্টি ও ঢল: ক্ষণিক রোদে স্বস্তিতে কৃষক, ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ততা

পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

শেষ হলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, ২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস

সংসদের সবুজ চেয়ার নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

এপ্রিলে বেড়েছে মব সহিংসতা ও অজ্ঞাতনামা লাশ উদ্ধার: এমএসএফ