হোম > জাতীয়

‘রাষ্ট্রযন্ত্র অন্তরায় না হলে সরকারি কর্মকর্তারা নিরপেক্ষ থাকতে পারে’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাষ্ট্রযন্ত্র অন্তরায় না হলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে অভিমত দিয়েছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিরপেক্ষ নির্বাচনে সঠিক ভূমিকা পালনে বাধার সৃষ্টি করে জাতির সামনে বিতর্কিত করেছে বলেও দাবি করেছে তারা।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবারের নির্বাচন আমাদের জাতীয় জীবনের যেমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, তেমনটি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ কর্মকাল ছিল।’

‘জাতীয় পর্যায়ের সব নির্বাচনে ঐতিহ্যগতভাবে বিসিএস প্রশাসন ক্যাডারের সব পর্যায়ের কর্মকর্তারা যথাযথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিগত তিনটি নির্বাচনে এ ক্যাডারের কর্মকর্তাদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিরপেক্ষ নির্বাচনে সঠিক ভূমিকা পালনে বাধার সৃষ্টি করেছে এবং এ ক্যাডারের সদস্যদের ভূমিকা জাতির সামনে বিতর্কিত করেছে। কিন্তু ২০২৬ সালের জাতীয় নির্বাচনে আবারও প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা প্রমাণ করেছে, রাষ্ট্রযন্ত্র নিরপেক্ষ ভূমিকা পালনে অন্তরায় না হলে প্রশাসন ক্যাডারের সদস্যরা অবাধ, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে সহায়ক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

এবারের নির্বাচনে সব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের যে ভূমিকা দেশের মানুষ প্রত্যাশা করেছিল, তারা সম্মিলিতভাবে তা পূরণ করেছে দাবি করে মাঠপর্যায়ের প্রশাসনসহ সর্বস্তরের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।

২০২৩ সালে ওএসএ চুক্তির ৫ প্যাট্রল বোট হস্তান্তর করল জাপান

জুনে রাজনৈতিক সহিংসতা ও মবে খুন হয়েছে ৪০ জন: এইচআরএসএস

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ খুলল

৭৫ চালকের লাইসেন্সে ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ

নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

বাংলাদেশে যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সহযোগিতা আরও বাড়ানো হবে: জাইকা প্রেসিডেন্ট

দুদকের ২২ বছরের ইতিহাসে প্রথম: চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সরাসরি সিভি আহ্বান

আযমীসহ সাবেক ১৫০ সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ